শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

জোড়া খুনের ঘটনায় মামলা ইউপি সদস্যসহ ২১ জন আসামী

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৫৩ বার

ঝালকাঠির রাজাপুরে জাড়া খুনের ঘটনায় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম লালু মৃধাসহ ২১ জনকে আসামি করে মামলা দ্বায়ের করা হয়েছে। মঙ্গলবার ২৫ এপ্রিল দুপুরে নিহত আব্দুর রব হাওলাদারের ছেলে মো. লিয়াকত হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বাদি লিখেছেন, ‘তার বাবা শুক্তগড় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল রব হাওলাদার ও তার চাচাতো ভাই বেলায়েত হাওলাদারকে জগাইরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করেছে আসামীরা। সুক্তাগড় ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম লালুর (লালু মেম্বার) নির্দেশে ধাড়ালো দেশীয় অস্ত্র চাইনিজ ছুরি, রামদা, চাপাতি দিয়ে তাদের কুপিয়া হত্যা করা হয়েছে।

ইতিমধ্যে চার জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে রাজাপুর থানা পুলিশ। গ্রেফতারকুতরা হলো, মো. সজল হোসেন (২১), মো. মিজান (৪১), মো. শাহজাহান খলিফা (৪৮)। এই তিন জনের বাড়ি উপজেলার শুক্তগড় ইউনিয়নের জগাইরহাট এলাকার। অপরজন হলো খুলনার দৌলতপুর রেলগেট এলাকার মো. হাসান (২১)।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় মুঠোফোনে জানান, ‘বাদির দ্বায়ের করা এজাহারটি নিয়মিত হত্যা মামলা হিসেবে রুজু করা হয়েছে। হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছি। মামলার চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামি গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com