শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

জিম্বাবুয়ের টাইবুর হাতে বিকেএসপি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৪০৯ বার

জিম্বাবুয়ে ক্রিকেটার টাটেন্ডা টাইবুকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)র ব্যাটিং প্রশিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে।

 

এর আগে গত ২ আগস্ট বাংলাদেশে আসেন টাইবু। ইতোমধ্যে তার ৩ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়েছে। এখন ব্যাটিং প্রশিক্ষকের দায়িত্ব শুরু করতে আর কোনো বাধা থাকল না ৩৮ বছর বয়সীর।

 

বিকেএসপির ক্রীড়া পরিচালক মাজহারুল হক বলেন, ‘টাইবুর সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। এক বছর পর চুক্তির মেয়াদ বাড়তে পারে। আশা করি তাকে পেয়ে শিক্ষার্থীরা উপকৃত হবে। ‘

 

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে বিকেএসপিতে শিক্ষার্থীরা আসতে শুরু করবে। তখনই শুরু হবে টাইবুর কাজ।

 

টেস্ট ইতিহাসের সবচেয়ে কম বয়সী অধিনায়ক টাইবু জিম্বাবুয়ের জার্সিতে ১১ বছর খেলেছেন। এই সময়ে ২৮ টেস্টে করেছেন ১৫৪৬ রান। ১৫০ ওয়ানডেতে তার সংগ্রহ ৩৩৯৩ রান ও ১৭ টি-টোয়েন্টিতে ২৫৯ রান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com