বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ছাত্র-জনতার অভ্যূত্থান পরবর্তী বাংলাদেশের ভাবনা নিয়ে বরিশালে সভা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার

ছাত্র-জনতার অভ্যূত্থান পরবর্তী বাংলাদেশের ভাবনা নিয়ে অংশীজনদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা হয়েছে।

অভ্যূত্থানে বরিশালের ছাত্র-জনতার ব্যানারে রোববার বিকেলে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা হয়। এসময় আলোচকরা গণঅভ্যূত্থানে শহিদদের পরিবারকে পর্যাপ্ত সহায়তা ও আহতদের দ্রুত সময়ের মধ্যে যথাযথ চিকিৎসা নিশ্চিতের দাবি জানান।

বরিশালের অভ্যূত্থানের সংগঠক সুজয় শুভর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, লেখক ও গবেষক মাহা মির্জা।

সংগঠক হুজাইফা রহমানের সঞ্চালনায় বক্তৃতা দেন, শের-ই বাংলা মেডিকেল কলেজের সংগঠক ডা. ইশতিয়াক শান্ত, ডা. রেজা তাইমুর মাহমুদ ও ডা. মশিউর রহমান, বাকেরগঞ্জের সংগঠক হাসিবুল আলম তুরান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক ভূমিকা সরকার ও সংগঠক অনিকা সিথি, বাবুগঞ্জের সংগঠক জাহিদ হাসান, ঝালকাঠি জেলার সংগঠক মো. লিখন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠক জিএম রাব্বী, ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী ও বরিশাল নগরের সংগঠক অনর্ব মুবিন প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মাহা মির্জা বলেন, জুলাই গণভ্যূত্থানের আন্দোলন হয়েছিলো সব শ্রেণিপেশার মানুষের মধ্যে অর্থনৈতিক-সামাজিকসহ সব ধরণের বৈষম্য দূর করতে।

কিন্তু সম্প্রতি ঢাকায় শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতনের আন্দোলনে পুলিশ-সেনাবাহিনী গুলি চালালো-মানুষ মারা হলো।

এ প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বললেন, ‘বহিরাগতদের আন্দোলন’। এমন কথা আওয়ামী সরকার বলতো। সব ঘটনার দায় চাপাতো বিএনপি-জামায়াত-জঙ্গিরাদের উপর। যা আমরা চাই না।

যেকোন বৈষম্যের বিরুদ্ধে আমাদের সচেতনভাবে কাজ করতে হবে। গণঅভ্যূত্থানের সরকার ক্ষমতায় থাকাকালে এমন একই চরিত্র যেন আমরা দেখি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com