শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলো বিএনপি নেতা

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২০১ বার

ছাত্রলীগের রাজনীতি করায় ছেলে আলিফ মাহমুদ রুদ্রকে ত্যাজ্য ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা রাসেল মোল্লার দেয়া পোস্টকে ঘিরে কলাপাড়া জুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

মঙ্গলবার বিকাল ৩ টার দিকে ছেলে রুদ্রর ছবি সংবলিত এমন পোস্ট দিয়েছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল মোল্লা।

জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া বাসীন্দা বিএনপি নেতা ও গণমাধ্যমকর্মী রাসেল মোল্লা তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন,‘ আমার ছেলে আলিফ মাহমুদ রুদ্র, সে আমার সিদ্ধান্ত উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হওয়ার কারণে তাকে আমার পরিবারের থেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করলাম।

আজ থেকে আমার পরিবারের কোন সদস্যদের সাথে তার কোন সম্পর্ক নাই।’ পরে পোস্টটি বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়।

স্থাণীয়রা জানিয়েছেন, আলিফ মাহমুদ রুদ্র কলাপাড়া পৌর ছাত্রলীগের ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি। রুদ্র এবছর খেপুপাড়া ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজী থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছে।

আলিফ রুদ্র বলেন,‘ আমার বঙ্গবন্ধুকে ভালো লাগে। তাই অনেক আগে থেকেই ছাত্রলীগের রাজনীতি করি।

এ ব্যাপারে রাসেল মোল্লা জানিয়েছেন, ছেলে রুদ্র তার পরিবারের কোন কথাবার্তা শোনে না। বাধ্য হয়ে তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com