মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০

ছাত্রলীগের মিছিলে জিয়ার স্লোগান

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৪২ বার

পটুয়াখালী জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে মো. সাইফুল ইসলামকে সভাপতি এবং তানভীর হাসান আরিফকে সম্পাদক করা হয়েছে।

এরই মধ্য নবগঠিত সাধারন সম্পাদক তানভীর হাসানের পক্ষে স্লোগান দিতে গিয়ে বির্তকের সৃষ্টি করেছেন তার অনুসারীরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।

ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বলেন, গত ৯ নভেম্বর পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্য।

কমিটি ঘোষনা হওয়ার পরপর (৯ নভেম্বর) রাতেই সাধারন সম্পাদক পদে আশিন হওয়া তানভীর হাসান আরিফের পক্ষে আনন্দ মিছিল বেড় করেন তার অনুসারীরা।

ওই মিছিলের নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক লীগের নেতা আতিকুর রহমান পারভেজ। তার সাথে বক্তব্যে অংশ নেন নবগঠিত ছাত্রলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক হান্নান হাওলাদার।

পরে ওই বক্তেব্যের সাথে স্লোগান দেয় তানভীর হাসান আরিফের অনুসারীরা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে গেছে।

১ মিনিট ৪৫ সেকেন্ড একটি ভিডিওতে শোনা যায়-“ধন্য মোরা ধন্য, আরিফ ভাইয়ের জন্য’। আরো বলা হয় ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে জিতবে কারা? শহীদ জিয়ার সৈনিকেরা”। ওই বক্তব্য পারভেজ আরও বলেন-স্নেহের আরিফের দীর্ঘদিন পরিশ্রমের পর মনের আশা পূরণ হয়েছে।

আমরা যারা ওর জন্য রাজপথে অনেক শ্রম দিয়েছি, তারা সবাই যেন আগামী দিনে সঠিকভাবে জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিতে পারে।

এমন বক্তব্য নিয়ে পটুয়াখালী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. তারিকুজ্জামান মনি বলেন-ছাত্রলীগের মিছিলে শহীদ জিয়ার স্লোগান, এটা অবশ্যই দুঃখ জনক। আমি জেলা আওয়ামীলীগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করবো।

এ প্রসঙ্গে জেলা আওয়ামীর যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড গোলাম সরোয়ার বলেন-ছাত্রলীগের মিছিলে যদি শহীদ জিয়ার স্লোগান হয়, সেটা অবশ্যই দুঃখজনক।
প্রসঙ্গে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন বলেন-“ওই ভিডিওটি আমি দেখেছি। যার পক্ষেই ওই মিছিলটি হয়েছে তার মধ্যে অনুপ্রবেশকারী ছিল।

নবগঠিত পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ বলেন, যারা মিছিল করেছেন তাদের মিছিলে ভুল ছিল না, ভিডিও এডিট করে কেউ ছেড়ে দিয়েছেন।

https://fb.watch/gMXyGXaaF5/

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com