মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

চাপাইনবাবগঞ্জে যৌথ অভিযানে ভারতীয় ঔষুধ ও পাতার বিড়িসহ গ্রেফতার-১

রাজশাহী প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৬৭৫ বার

রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযানে ৩০ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও ১ হাজার ৯ শত পিস ভারতীয় ব্যথানাশক ঔষুধসহ একজন আটক হয়েছে। আজ সোমবার (৫জুন) সকাল ও রোববার  রাতে অভিযান দু’টি চালানো হয়।

র‌্যাবের অভিযানে বিড়িসহ আটক হন শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সুজন আলী(২০)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সোয়া ৭টার দিকে শিবগঞ্জ পৌর পিঠালিতলা পাইকড়তলা মাঠে অভিযান চালিয়ে চোরাচালানকৃত ৩০ হাজার পিস ভারতীয় বিড়িসহ আটক হন সুজন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৯’বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটারিয়ন) অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে কামালপুর সীমান্তের ৫ শত গজ বাংলাদেশের ভেতরে দৌলতবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে জব্দ হয় ১ হাজার ৯ শত পিস ভারতীয় ব্যাথানাশক ট্যাবলেট (টাইডল ১০০ মি.গ্রাম)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com