বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চাটখিলে সাবেক দুই ইউপি সদস্যসহ জুয়ার আটক

নোয়াখালী অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৬২৬ বার
জুয়ারী আটককৃত

চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের একটি জুয়ার আসর থেকে নোয়াখলা ইউনিয়নের ২ সাবেক মেম্বারসহ ৮ জুয়াড়িকে আটক করেছে চাটখিল থানা পুলিশ।

আটককৃত জুয়াড়িরা হলেন, নোয়াখলা ইউনিয়নের সানোখালী ফরিদ মিয়ার বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে নোয়াখলা ইউনিয়নের সাবেক ৬নং ওয়ার্ড সদস্য মনজুর আলম (৫০)।

নোয়াখলা ইউনিয়নের উত্তর সাধুরখিল জামাল মিয়ার বাড়ির মৃত মোহাম্মদ উল্যার ছেলে নোয়াখলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জামাল হোসেন (৫২)।

চাটখিল উপজেলার খিলপাড়ার ইউনিয়নের বাদুলি পাটোয়ারী বাড়ির মৃত মোখলেসুর রহমানের ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন (২৫),

নোয়াখলা ইউনিয়নের মধ্য সাধুরখিল সালামত উল্লাহ হাজী বাড়ির মৃত আব্দুল খালেক ছেলে আব্দুর রহিম (৫০)

খিলপাড়ার ইউনিয়নের বাদুলি আহাম্মদ ব্যাপারী বাড়ীর চাঁন মিয়ার ছেলে মোঃ সোহাগ হোসেন, খিলপাড়ার ইউনিয়নের নাহারখিল রহমত আলী কেরানী বাড়ীর মৃত আবু তাহেরের ছেলে মোঃ মাসুদ আলম (৩৯) নোয়াখলা ইউনিয়নের মধ্যে সাধুরখিল এমরান হাজী বাড়ীর মৃত এমরান মিয়ার ছেলে মোঃ আমির হোসেন ও খিলপাড়ার ইউনিয়নের বাদুলি পাটোয়ারী বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে আব্দুল মান্নান (৫০)

রবিবার শেষ রাতের দিকে চাটখিল থানার উপ-পরিদর্শক রমজান হোসেন এবং উপ পরিদর্শক হাফেজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে উপজেলার খিলপাড়া ইউনিয়নের সাধুরখিল পাল বাড়ি সংলগ্ন জামাল মিয়ার ঘর থেকে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের নিকট হতে উনচল্লিশ হাজার দুই শত পঁচিশ টাকা ও ১১ বক্স তাস উদ্ধার করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক কৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com