সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

চাঁদার দাবিতে উতপ্ত বরিশাল স্পীড বোট ঘাট এলাকা, থানায় অভিযোগ

রবিউল ইসলাম রবি, বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ বার

চাঁদা না পেয়ে মারধর সহ প্রাণনাশের হুমকি দিয়েছে। এমন অভিযোগ এনে ৬ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছে নগরীর ১০ নং ওয়ার্ড ভাটারখাল এলাকার বাসিন্দা মোসাঃ নুসরাত জাহান (২২)। বুধবার (১৮ সেপ্টেম্বর) বরিশাল কোতয়ালী মডেল থানায় এ অভিযোগ দেয়া হয়।

অভিযুক্তরা হলেন- একই এলাকার বাসিন্দা মোঃ মামুন হাওলাদার (৩৫), মোঃ রুহুল হাওলাদার (৪৩), মোঃ সোহেল হাওলাদার (৩০), মোঃ রুবেল (৪৫), মোঃ ইব্রাহীম (৩০) ও শিল্পী (৪১)।

লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে, বরিশাল জেলা স্পীড বোট মালিক সমিতির এক পরিবারের সদস্য হলেন আবেদনকারী।

অভিযুক্তরা নিজেদের বিএনপি রাজনৈতিক ক্ষমতার প্রভাব বিস্তার করে গত ৫ আগস্টের পর চাঁদা দাবি করে আসছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় আবেদনকারীর মা মাছ কিনতে গেলে অভিযুক্ত নারী শিল্পী অকারণে ঝগড়া করে। এ ঘটনা শুনে ঘটনাস্থলে গেলে মা-মেয়েকে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা।

বরিশাল জেলা স্পীড বোট মালিক এর লাইন সম্পাদক মোঃ তারেক শাহ্ বলেন, আমার বোন ও মাকে মারধর করেছে হামলাকারীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com