মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ঘুমন্ত অবস্থায় মা-কে কুপিয়ে হত্যা করল ছেলে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৭৪ বার

চাঁদপুরের ফরিদগঞ্জে মানসিক ভারসাম্যহীন ছেলে মা-কে কুপিয়ে হত্যা করেছে। ঘাতক মমিন দেওয়ান (৪২) কোন কারণ ছাড়াই মা মনোয়ারা বেগমকে (৬৫) হত্যা করে। হত্যার পরই সে পালিয়ে যায়। হত্যাকারীকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

 

আজ বুধবার ভোরে পৌরসভার পশ্চিম বড়ালী দেওয়ান বাড়িতে ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের লাশ থানায় নিয়ে গেছে।

 

জানা যায়, ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত আবুল হাশেমের ছেলে মমিন দেওয়ান ঘুমের মধ্যে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সিরাজগঞ্জের ওসি ঘাতকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে জনতা ঘাতককে ভাটিরগাঁও এলাকা থেকে আটক করে পুলিশে দেয়।

 

স্থানীয়রা জানান, এক সন্তানের জনক মমিন পূর্বে রুব্বান নামের এক নারীকে হত্যা করেছে। সে মানসিক বিকারগ্রস্ত। সে প্রায়ই পরিবারের লোকদের হত্যা করার কথা বলতো। বিষয়টি নিয়ে বাড়ির লোকজন বলেন, সে বাহিরের সকল মানুষের সাথে ভালো ব্যবহার করত। শুধু ঘরে গিয়ে তার মা ও পরিবারের লোকজনকে খুন করার হুমকি দিত। গতরাতেও সে ও তার মা ছাগলের বাছুরকে দুধ খাইয়েছে। সে মানুষিক রোগী ছিলেন। যার কারণে সে এ ঘটনা ঘটিয়েছে।

 

৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম বলেন, আমি জেনেছি সে মানসিক রোগী। আর্থিক সংকটের কারণে বউ চলে যায়, একারণে সে হতাশায় ভুগতো। সে আরও একটি খুনের দায়ে অনেকদিন জেল খেটেছে।

 

ফরিদগঞ্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, আমরা ঘটনা জানা মাত্রই ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে এসেছি এবং ময়নাতদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করেছি। এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com