রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব বহিস্কার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২০ বার

দলবল নিয়ে অফিস চলাকালীন পৌরসভায় প্রবেশ করে এক কর্মচারীকে মারধরের ঘটনায় সুনিদিষ্ট প্রমানের ভিত্তিতে বরিশাল জেলার গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদ মিয়াকে দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-দলবল নিয়ে গৌরনদী পৌরসভা কার্যালয়ে প্রবেশ করে পৌর কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারকে মারধরের ঘটনায় গত ১৬ মার্চ ২৪ ঘন্টা সময় দিয়ে ফরিদ মিয়াকে কারণ দর্শানো নোটিশ দেয়া সত্বেও তিনি নোটিশের কোন জবাব দেননি।

এমনকি নোটিশ প্রাপ্তির পর ফরিদ মিয়া আবারও দলবল নিয়ে গিয়াস উদ্দিন খন্দকারের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর গ্রহণের মতো ধৃষ্টতা দেখিয়েছেন। যেকারণে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, ১১ মার্চ দুপুরে অফিস চলাকালীন সময়ে পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া তার দলবল নিয়ে পৌরসভার পানি শাখার কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারের রুমে প্রবেশ করে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে অর্তকিতভাবে হামলা চালিয়ে মারধর করে।

পৌর কর্মচারী ও বিএনপি কর্মী গিয়াস উদ্দিন খন্দকার অভিযোগ করে বলেন, ফরিদ মিয়া ও তার সহযোগিরা স্থানীয় কেন্দ্রীয় এক প্রভাবশালী বিএনপি নেতার প্রভাব খাটিয়ে টিসিবির মালামাল নেয়ার প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com