রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

গাড়ির ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যুর ১৪ দিন পরে চালক আটক

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩১৬ বার

আশুলিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সদস্য নিহতের ঘটনার ১৪ দিন পর অভিযুক্ত চালক সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয় কাভার্ড ভ্যানটি।

 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে নবীনগর-চন্দ্রা মহসড়কের ডিইপিজেড এলাকা থেকে সুজনকে গ্রেফতার করে। এর আগে ২৯ সেপ্টেম্বর ঘটনার রাতেই এপিবিএন এর এস আই আমজাদ হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা চালককে আসামী করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

 

গ্রেফতার মো.সুজন (২৩) নোয়াখালী জেলার সেনবাগ থানার লেমুয়া গ্রামের আবুল কালামের ছেলে। নিহত পুলিশ সদস্য ফরহাদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নন্দপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি আশুলিয়ার ইপিজেডে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭ম এপিবিএন) ক্যাম্পে কর্মরত ছিলেন। আহত ইউসুফ হোসেন বগুড়ার গাবতলি উপজেলার হাটখোলাপাড়া গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

 

মামলার তদন্তকারী ও আশুলিয়া থানার এস আই এমদাদুল হক জানান, ২৯ সেপ্টেম্বর অজ্ঞাত গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহতের ঘটনার পর থেকে সিসি টিভি ফুটেজ পর্যবেক্ষন করে নবাব কার্গো লাইন নামে একটি কাভার্ড ভ্যানের সন্ধান পায় । পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকালে ডি-ইপিজেড এলাকা থেকে তাকে আটক করা হয়। এই ঘটনার সাথে সম্পৃক্ত নবাব কার্গো লাইন নামে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

 

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের নরসিংহপুরে কার্ভাড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য ফরহাদ হোসেন ঘটনাস্থলেই মারা যায়। আহত হন আরও এক পুলিশ সদস্য ইউসুফ আলী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com