রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

গাজীপুরে সাংবাদিকদের সমাবেশে দূর্বৃত্তদের হামলা; প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৬ বার
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)  অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মুকুট মণি’ উপাধিতে ভূষিত করায় গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে আনন্দ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে।
হামলায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ও ভোরের কাগজের সদর প্রতিনিধি মাহমুদা শিকদার, সাংবাদিক এমএ ফিরোজসহ বেশ কয়েকজন সাংবাদিককে লাঞ্চিত করা হয়েছে।
বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
গাজীপুর প্রেসক্লাবে সভাপতি মাজহারুল ইসলাম মাসুম জানান, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মুকুট মণি’ উপাধিতে ভূষিত করায় গাজীপুর প্রেসক্লবের উদ্যোগে প্রেসক্লাব চত্ত্বরে একটি আনন্দ সমাবেশে আয়োজন করা হয়।
এসময় গাজীপুর সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মিয়া সাজু ও ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর জাবেদ আলী জবের নেতৃত্বে একদল দূর্বৃত্ত সাংবাদিকদের উপর এ হামলা চালায়। হালাকারীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন প্রচারকালে মাইক ভাংচুর করে এবং প্রধানমন্ত্রী এবং জাতির জনকের ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলে।
এ ঘটনায় জেলার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে বিকালে প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, সাংবাদিক মাহমুদা শিকদার, সাংবাদিক পলাশ চন্দ্র মল্লিক, জাতীয় পার্টি নেতা ইসমাইল হোসেন, ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম শরীফ প্রমুখ।
সমাবেশ বক্তরা সাংবাদিকদের কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। পরে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ র‍্যালি বের করাহয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com