শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

গাজীপুরের ড্রাম্প ট্রাক চাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত

মোঃ রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪৬৮ বার
গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় লবণবাহী ড্রাম্প ট্রাকের চাপায় নারীসহ অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছে।
শনিবার (১৭জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষনিক তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাদিউল ইসলাম বলেন, ময়মনসিংহগামী একটি ড্রাম্প ট্রাক মহাসড়কের এমসিবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চারটি দোকানের উপর গিয়ে উঠে পড়ে। পরে এমসি বাজার-হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় সড়কে যাত্রীর জন্য অপেক্ষমান একটি অটোরিক্সার উপর উল্টে যায়।
এতে অটোরিকশার যাত্রী একনারীসহ দুইজন নিহত হয়। এ সময় মহাসড়কে প্রায় আধ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পড়ে পুলিশ গিয়ে মহাসড়ক থেকে উল্টে যাওয়া ট্রাক সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঘটনার পর চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com