রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

গাইবান্ধায় সাবেক হুইপ ও এমপিসহ ৩৬৪ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৬২ বার

জাতীয় সংসদের সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৩৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে গাইবান্ধার সদর থানায় মামলা হয়েছে।

জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে এই মামলা দায়ের করা হয়। গাইবান্ধা জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই বাদী হয়ে মামলা করেন।

মামলার এজাহারে গাইবান্ধা সদর আসনের সাবেক এমপি সহ ১১৪ জনের নাম উল্লেখ করে এবং ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

মামলায় জাতীয় সংসদের সাবেক এমপি মাহবুবারা বেগম ও গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবিরসহ আওয়ামী লীগের ১১৪ জনের নাম উল্লেখ করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগষ্ট বিকেল চারটার দিকে জেলা শহরের সার্কুলার রোর্ডস্থ জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।

তারা বিএনপি কার্যালয়ের তালাসহ দরজা জানালা ভেঙে ভেতরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।

পরে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং পেট্রোল ঢেলে আসবাবপত্রে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

সোমবার বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা। তিনি বলেন, এই মামলায় কাউকে আটক করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com