বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

গাইবান্ধায় সাবেক সাংসদ ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার

গাইবান্ধা-২ (সদর) আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাকে ঢাকায় ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে গিনি এমপি কোন মামলায় আটক হয়েছে তা জানা যায়নি।

এর আগে, গাইবান্ধার বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনিসহ আ.লীগের নেতারকর্মীদের নামে দুটি মামলা হয়েছে।

একটি গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদি হয়ে ১৮ আগস্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনিসহ ৯৭ জনকে আসামি করা হয়।

আরেকটি হলো ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই সরকার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

এই মামলায় সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনিসহ ১১৪ জনের নাম উল্লেখ করে এবং ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com