বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

গলাচিপায় চাচাতো ভাইয়ের হাতে খুন

মোঃ ফরিদ উদ্দিন, পটুয়াখালী
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৬০৪ বার

জেলার গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় রুহুল আমিন মীর (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ব্রিজ বাজারে এই ঘটনা ঘটেছে। রুহুল আমিন ডাকুয়া ইউনিয়নের পাড় ডাকুয়া গ্রামের খালেক মীরের ছেলে। মিরাজ রুহুল আমিনের চাচাতো ভাই।

 

 

স্থানীয়রা জানান, ওই গ্রামের জসিম মীরের ছেলে মিরাজ মীরের (২২) নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী লোহার রড দিয়ে রুহুল আমিন ও তার ভাইয়ের ছেলে মাইন উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রুহুল আমিন গুরুতর আহত হলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, রুহুল আমিনের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

শেরই বাংলায় নিয়ে আসার পথে লেবুখালীতে বসে রুহুল আমিনের মৃত্যু হয়। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা ইসলাম স্বর্না জানান, আহত রুহুল আমিনের মাথায় লোহার রড অথবা ভারি কোন বস্তু দিয়ে আঘাত করার ফলে তার অবস্থা আশংকাজনক।

 

গলাচিপা থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, রুহুল আমিন মীরের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com