শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

গরিব দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে আরএমপি’র খাদ্য সামগ্রী বিতরণ

রাজশাহী প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৬৭৪ বার
রাজশাহী নগর পুলিশের সহায়তা

রাজশাহী মহানগরীতে অসহায়, গরিব দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে আরএমপি’র খাদ্য সামগ্রী বিতরণ করলেন আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক । রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মানবিক সহায়তার কার্যক্রমের অংশ হিসেবে আজ মঙ্গলবার (৬ জুলাই) বিকেল ৫ টায় স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় ২০০ জন অসহায়, গরিব দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চাউল, আটা, ডাল, লবণ ও তেল বিতরণ করা হয়।

 

পুলিশ কমিশনার খাদ্য বিতরণী অনুষ্ঠানে বলেন, লকডাউনে আপনারা ঘরে থাকুন, প্রয়োজনে করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন। এছাড়াও বলেন, যেহেতু আমরা সর্বক্ষণ আপনাদের পাশেই আছি যে কোন সমস্যার কথা জানাবেন আমরা আমাদের সাধ্যমত সমাধান করার চেষ্টা করব। তিনি অসহায়, গরিব দুঃস্থ ও প্রতিবন্ধীদের সহ কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি মানবিক আহ্বান জানান।

 

আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মোঃ নূরে আলম, সহকারি পুলিশ কমিশনার (শাহমখদুম)  মোঃ হাফিজুল ইসলাম এবং এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইসমাইল হোসেনসহ এয়ারপোর্ট থানার অফিসার-ফোর্স এবং এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com