মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

গণধর্ষণের দেড় ঘন্টার মাথায় ৫ আসামী আটক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার

বরিশাল এয়ারপোর্ট থানাধীন কাশিপুর এলাকার এক নারীর দায়ের করা গণধর্ষণের মামলায় অভিযুক্ত ৫ আসামি কে গ্রেফতার করেছে পুলিশ।

আটকৃত আসামীরা ঘটনার সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানান বিএমপির উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার রুনা লায়লা।

তিনি বলেন, শনিবার রাতে একদল দূবৃত্তরা ভুক্তভোগী মেয়েটিকে তার গোপনীয় কিছু ভিডিও দেখিয়ে কাশিপুরের একটি বাড়িতে নিয়ে ৫ জন মিলে গণধর্ষণ করে।

ঘটনাটি রাতেই ভুক্তভোগী ওই নারী তার স্বামী কে জানালে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয়।

ঘটনার দেড় ঘন্টার মধ্যেই রাতেই অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনা সূত্রে, শনিবার ১৯ সেপ্টেম্বর রাতে বরিশালের রহমপুর  এলাকার একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে৷ পুলিশ জানান, হোটেল বয় জাহিদ গৃহবধূকে খবর দিয়ে জানায় স্বামীর সাথে রাত্রী যাপনের একটি ভিডিও শাহীন হাওলাদার নামে এক যুবকের কাছে দেখেছেন তিনি।

এমন খবর শুনে রাতে হোটেলে ছুটে আসেন গৃহবধু। পরে শাহিন এসে জানায় ভিডিও যে মোবাইলটি রাখা সেটি বাসায় রেখে এসেছেন তিনি।

এরপর প্রথমে ভিডিও ভাইরাল করে দেবার কথা বলে এক পর্যায়ে ভিডিওটি ডিলেট করতে বাসায় যাওয়ার কথা বলে শাহীন।

পরে বাসায় যাওয়ার অজুহাতে সেই গৃহবধূকে বরিশাল নগরী থেকে দূরে রহমতপুর এলাকায় একটি বাসায় নিয়ে যায় শাহীন। সেখানে একটি রুমে আটকে পালাক্রমে ধর্ষন করা হয় গৃহবধূকে।

পরে সেখান থেকে কোনমতে ফিরে পুলিশে খবর দেয় ভুক্তভোগী গৃহবধূ।

এ ঘটনায় মামলা হলে হোটেল বয় জাহিদ ও শাহীন হাওলাদার সহ মোট ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com