মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

কয়েকগুণ বেশি ভাড়া দিয়েও স্বাস্থ্য ঝুকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ

মোঃমনিরুল ইসলাম,সিরাজগঞ্জ
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৮৩ বার

কয়েকগুণ বেশি ভাড়া দিয়েও স্বাস্থ্য ঝুকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। ঈদের ছুটি শেষে কর্মজীবী সাধারণ মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।

 

যানবাহন সংকট আর বাড়তি ভাড়ার কারণে তাদের পোহাতে হচ্ছে ভোগান্তি। রাস্তায় কোন যানবাহন না থাকায় তারা ট্রাক, প্রাইভেট কার, মোটরবাইকে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। কোন যানবহন না থাকায় গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন তারা।

 

ফলে করোনা ঝুঁকি নিয়েই ভেঙে ভেঙে বাস-ট্রাক ও পিকআপে গাদাগাদি করে ঢাকা ও গাজীপুরে ফিরছেন শ্রমজীবী মানুষ।

শনিবার (২৫ জুলাই) সকাল থেকেই সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্তর এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।কর্মজীবিরা বলছেন ‘সময় মতো অফিসে যোগ দিতে না পারলে চাকরি হারাতে হবে।

 

এমতাবস্থায় স্বাস্থ্য ঝুকি নিয়েই ফিরতে হচ্ছে ঢাকায়। সব জায়গাতেই কয়েকগুণ বেশি ভাড়া দিতে হয়েছে।’এখান থেকে আবার ৭০০-৮০০ টাকায় দিয়ে যেতে হবে ঢাকায়। অনেকের সঙ্গে স্ত্রী ও ছেলেমেয়ে থাকায় বিপাকে পড়তে হয়েছে তাদেরকে।

 

 

পরিবারের কথা ভেবে বেশি ভাড়া দিয়ে প্রাইভেটকার ভাড়া করে গন্তব্যে পৌঁছতে বের হয়েছেন। এতো ঝুকি নেওয়া বিষয়ে জিজ্ঞেস করলে বেশিরভাগ কর্মজীবীই জানান ‘বছরে দুটি ঈদে বাড়িতে আসি। এছাড়া বাড়িতে আসা হয় না।

 

 

বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখাও হয় না। সব সময় তাদের জন্য মন কাঁদে। বছরের দুই ঈদে ভোগান্তি নিয়েই বাড়িতে ছুটে আসি।’
এ বিষয়ে এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, ঈদের ছুটি শেষে মহাসড়কে কিছুটা বেড়েছে যাত্রীর চাপ ।

 

 

তবে আমরা ট্রাক গুলো থেকে যাত্রী নামিয়ে দিয়ে বাড়ীতে যাওয়ার অনুরোধ করছি। তবুও তারা চলন্ত ট্রাক সহ কিছু পরিবহনে উঠে যাচ্ছে। আমরা সকাল থেকেই ট্রাকে যেন যাত্রী না ঢাকায় না যেতে পারে সেদিকে কঠোর অবস্থান করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com