বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

কুয়াকাটায় হচ্ছেনা রাসমেলা; আইনশৃক্ষলা রক্ষায় কঠোর প্রশাসন

আরিফুল ইসলাম, কূয়াকাটা থেকে
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩১৫ বার

কুযাকাটার রাসলিলা ও পুজা ২০২১ এ এবারে রাস মেলা হচ্ছেনা। মন্ত্রণালয়ের নির্দেশক্রমে শুধু মাত্র স্বস্থ্যবিধি মেনেই ধর্মীয় রীতিনীতি অনুযাযী এবারে রাসমেলা না হয়ে শুধুমাত্র রাসপুজা অনুষ্ঠিত হচ্ছে। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌর এলাকার বীচ সংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে রাসলীলা ও পূজা ২০২১ পালনের সকল প্রস্তুুতি সম্পন্ন হয়েছে।

প্রতিবছরই এই রাসকে কেন্দ্র করে কুয়াকাটায় মেলার আয়োজন করা হয়। আর এখানে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। শুধু মাত্র হিন্দু ধর্মালম্বীরাই নয় সকল ধর্মেও লোকজন আসে এই রাসমেলা এবং রাস পূজাকে কেন্দ্র করে।

তাই আজ বৃহস্পতিবার সন্ধা থেকে আগামিকাল শুক্রবার ভোর ৫ টা পর্যন্ত চলবে এই রাসপূজা।

 

এ বিষয় কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের ব্রহ্মচারী শিশির মহারাজ আনন্দ বার্তাকে বলেন, শ্রীকৃষ্ণ ভগবানকে একটি অনুভ’তির মাধ্যমেই ভক্তিশ্রদ্ধা করে। আর গোপিরা সাধনা বেশি করার কারনেই রাসলীলা বা পূজায় ভক্তদের আগমন ঘটে।

 

পূজা আর্চনার পর সকলে পূর্ণ স্নান করে পবিত্র হয়। তারা এই স্নানের মাধ্যমে বিগত বছরের সকল পাপ মোচন করে বলে বিশ্বাস করে হিন্দু ধর্মের আগত ভক্তরা।

 

এ বিষয় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহিদুল হক বলেন, এবারে রাসে কোন মেলার আয়োজন করা হবেনা। মন্ত্রণালয় থেকে মেলার অনুমতি দেয়া হয়নী। সুতারাং মেলা না করে সকলে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী রাসপূজা উদযাপন করবে হিন্দু সম্প্রদায়ের লোকজন। তার পরেও আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তার জন্য আইনশৃক্ষলা বাহিনীর ৩৫০ জন সদস্যরা নিয়োজিত থাকবে।

 

পাাশাপাশি যেকোন অপৃতিকর ঘটনা এড়াতে ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে পরিচালনা করা হবে ভ্রাম্যমান মোবাইল কোর্টের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com