শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন

কুয়াকাটায় বন্ধ হোটেল ও রেস্তোরা, দুর্ভোগে পর্যটকরা

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৫৮ বার

পটুয়াখালীর কুয়াকাটায় অনির্দিষ্টকালের জন্য খাবার হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রেখেছেন মালিকরা। বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে কুয়াকাটায় এমন অবস্থা চলছে।

হোটেল মালিকদের অভিযো, ভ্রাম্যমাণ আদালতের নামে বার বার হয়রানি করায় এ সিদ্ধান্ত নিয়েছেন। হোটেল মালিক সমিতির সভাপতি সেলিম মুন্সি জানান, একটি হোটেলে দুই-তিন দিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করে আমাদের হয়রানি করা হচ্ছে। তাই আমরা হোটেল বন্ধ করতে বাধ্য হয়েছি।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, “বিষয়টি আমি দেখছি। দ্রুত সমস্যা সমাধান করা হবে” এদিকে হোটেল রেস্তোরা মালিকরা জানিয়েছেন, জেলা প্রশাসনের পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন।

অপরদিকে এমন পরিস্থিতিতে দুর্ভোগ পোহাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। এক পর্যটক জানিয়েে ছন, “সকালে পরিবারসহ কুয়াকাটায় আসলাম। কিন্তু এখানে খাবার হোটেলের ধর্মঘট চলছে তাতো জানি না। এখন আবার ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় দেখছি না” তবে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, কুয়াকাটায় এখন পর্যটকদের চাপ বেড়েছে।

তাই হোটেল, রেস্তোরাঁর খাবারের মান নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com