শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

কুয়াকাটায় পর্যটকদের টাকা ছিনতাই, গ্রেপ্তার-২

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৮৬ বার

কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ তাঁদের শনিবার রাতে গ্রেপ্তার করে মহিপুর থানায় সোপর্দ করেছে।

জানা গেছে, শনিবার রাতে কুয়াকাটা পৌর শহরের আনন্দ বাড়ি গেস্ট হাউসের সামনে কয়েকজন নারী ও পুরুষ পর্যটকের পথরোধ করে তাদের মারধর করে।

এ সময় তাঁদের সঙ্গে থাকা ১৩৭০০ টাকা ছিনিয়ে নেয় ওই সংঘবদ্ধ দলের সদস্যরা। পরে পর্যটকরা বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে জানায়। ট্যুরিস্ট পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করে মহিপুর থানায় সোপর্দ করে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাচনাইন পারভেজ জানান, ভুক্তভোগী পর্যটক সাব্বির হোসেন মহিপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচজনের নামে রাতে  মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মহিপুরের আবদুস সালামের ছেলে বাইজিদ ও ফোরকান দফাদারের ছেলে তানভির ওরফে শান্ত।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, এরা চিহ্নিত বখাটে। দুইজনকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com