বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

কীর্তনখলা নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৯৮ বার

বরিশাল কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে শিশু কিশোর নিখোঁজ হয়।

মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন ৫ নং ওয়ার্ড পলাশপুর ৮ নং গুচ্ছ গ্রাম এলাকার বাসিন্দা মোঃ বেল্লাল মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা (১১) নিখোঁজ হয়।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর একটা ত্রিশ মিনিট সময় ৮ নং গুচ্ছ গ্রাম ঘেরের পাড় থেকে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে।

৫নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি বলেন, দুপুরে স্থানীয়রা ফোন করে বিষয়টি আমাকে জানায়, আমি ঘটনা স্থালে এসে কাউনিয়া থানা, নৌ পুলিশ, কোস্ট গার্ড, ও ফায়ার সার্ভিসকে জানাই। ফায়ার সার্ভিসের একটি টিম নদীতে ডুবারী দিয়ে খোজাখুজি করছে।

কাউনিয়া থানার ওসি (তদন্ত) হরিদাস নাগ জানান বিষয়টি শুনে তাৎক্ষণিক ঘটনা স্থালে পুলিশ পাঠানো হয়েছে।

যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছবির লোকটির সন্ধান পেলে ( ০১৭৪৬৮৪৭২৬৭)নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছে তার পরিবার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com