শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

কিশোর গ্যাং এর হামলার ভিডিও ভাইরাল, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২০৫ বার

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কিশোর গ্যাং এর হামলা এবং ছিনতাই এর কবলে পড়েছে মোঃ বেলায়েত হোসেন নামে এক ব্যক্তি। রবিবার(১৬ এপ্রিল) দুপুরে হামলা এবং ছিনতাই এর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদিকে ভুক্তভোগী বেলায়েত হোসেন গতকাল দুপুরে গলাচিপা থানায় একটি অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করেনি পুলিশ।

পরে তিনি সোমবার (১৭ এপ্রিল) অভিযুক্তদের বিচার দাবি করে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, ফুলখালী ইউনিয়নের মাদকসেবী সবুজ(২৭) সহ আরও ৪-৫ জন মাদকসেবী এবং মাদকবিক্রেতাদের গত সেপ্টেম্বরের-২০২২ ইং সনের ০৯ তারিখ সন্ধায় ফুলখালী বাজারে মাদক(ইয়াবা) সেবনরত অবস্থায় দেখতে পায়।

তখন আমি স্থানীয় কয়েকজন গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে অত্র স্থানেই ওই মাদকসেবীদের মাদকগ্রহন করতে নিষেধ করে।

পরে এর জের ধরে ১০ সেপ্টেম্বর সকাল ৯ টায় ভুক্তভোগীর নিজ বাসায় হামলা ও ভাংচুর চালিয়ে ঘরে জমানো আঠারো হাজার টাকা নিয়ে যায়। পরে বিষয়টি তিনি স্থানীয়ভাবে এতদিন মিমাংশা করার চেষ্টা করেছেন।

কিন্তু তারপরও ঐ কিশোর গ্যাং সদস্যরা তাকে হুমকি দিয়ে আসছিল। এর পরিপ্রেক্ষিতে গতকাল ১৬ এপ্রিল সকালে মোঃ বেলায়েত হোসেন একটি গরু কেনার উদ্দেশ্যে বিরাশি হাজার টাকা নিয়ে বাজারে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে সবুজ সহ আরও ৪-৫ জন ফুলখালীর কলেজ ওয়াবদা রোডে তার উপর হামলা করে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এ ব্যাপারে ১৬ এপ্রিল সন্ধায় তিনি গলাচিপা থানায় অভিযোগ দায়ের করলে সেখানকার কর্মরত এসআই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে টালবাহানা শুরু করে। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও স্থাণীয় প্রভাবশালী লোকদের সহায়তায় পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেনি বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন।

এদিকে ভিডিওতে দেখা গেছে একটি যুবক একটি বৃদ্ধ লোককে মারধর করছে। পরে বৃদ্ধ লোকটি কান্নায় ভেঙ্গে পরেন। ভিডিও ধারনকারী বাবুর সাথে কথা বললে তিনি জানায় বৃদ্ধ লোকটির নাম বেলায়েত এবং যিনি মারধর করছে তার নাম সবুজ।

তবে এ ব্যাপারে গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন বলেছেন, পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com