বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

কিংবদন্তী সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু’র মৃত্যুতে বিএমএসএফের শোক সভা

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৩১ বার

উপকুলীয় অঞ্চলের কিংবদন্তী সাংবাদিক বিটিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত হেমায়েত উদ্দিন হিমু’র মৃত্যুতে শোক সভা করেছে বিএমএসএফ। ২৫ মার্চ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের আয়োজনে শোক সভার আয়োজন করে।

এতে জেলা আহবায়ক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও মাহতাব জাবেদ শামীমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. খাঁন সাইফুল্লাহ পনির।

বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফের কেন্দ্রীয় সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা দুলাল সাহা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর ভাই হাসান মাহমুদ, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সিটিপার্ক জামে মসজিদের সম্পাদক ইদ্রিস মল্লিক, জেলা আওয়ামী লীগের সদস্য আশিকুর রহমান (দীপু লস্কর) সাংবাদিক রিয়াজ মোর্শেদ তালুকদার, সাংবাদিক মিলন সরদার, সাংবাদিক মো. সোহাগ হাওলাদার, সাংবাদিক মনিরুজ্জামান মনির ও মাওলানা নুরুল হক প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে সকলকে হিমুর মত জনপ্রিয় সাংবাদিক হওয়ারও আহ্বান করেন।

শোক সভা পরবর্তীতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। উল্লেখ্য, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু দীর্ঘ ৩ যুগ ঝালকাঠিতে নির্মোহ সাংবাদিকতা করে পেশার মাঝে দৃষ্টান্ত স্থাপন করে সম্প্রতি তিনি মৃতবরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com