শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

কালিয়াকৈরে তিন দোকানীকে ৩৩ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার

গাজীপুরের কালিয়াকৈরে তিন দোকানীকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পন্যের মুল্য তালিকা ও ক্রয় বিক্রয়ের ভাউচার না থাকারও অসুস্থ পশুর মাংস বিক্রি অপরাধে উপজেলার সফিপুর বাজারের শাকিল হোসেন,ফরিদুল ইসলাম,মামুন রেজা তিন দোকানীকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন  বাজারে গত কয়েকদিন ধরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আসছে।

তারই ধারাবাহিকতায় শনিবার (২৬অক্টোবর) দিনভর  উপজেলার সফিপুর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।

এসময় মুরগীর দোকানী শাকিল হোসেনকে ৫হাজার টাকা ,মাংসের দোকানী ফরিদুল ইসলামকে ৮হাজার টাকা,ডিমের দোকানী মামুন রেজা কে ২০ হাজার টাকা জরিমানা করেন। তাদের পন্যের মুল্য তালিকা ও ক্রয় বিক্রয়ের ভাউসার না থাকার অসুস্থ পশুর মাংস বিক্রি অপরাধে তাদেরকে জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দিল আফরোজ ওই রায় প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ভূমি নাজির আতিকুল ইসলাম সহ প্রশাসনের  বিভিন্ন কর্মকর্তারা।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিল আফরোজ বলেন, পন্যের মুল্য তালিকা ও ক্রয় বিক্রয়ের ভাউসার না থাকায় ও অসুস্থ পশুর মাংস বিক্রি অপরাধে সফিপুর বাজারের তিন  দোকানীকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com