শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

কালিয়াকৈরে এপেক্স কারখানার কভার ভ্যানের ধাক্কায় এক কলেজ ছাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার

গাজীপুরের কালিয়াকৈরে এপেক্স কারখানার কভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা হাফসা আক্তার মিম নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। তিনি চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার কালামপুর এপেক্স কারখানার সংলগ্ন এ ঘটনা ঘটেছে।

নিহত হলেন, উপজেলার বান্দা বাড়ি এলাকার আবুল হাশেমের মেয়ে হাফসা আক্তার মিম (২৩)। তিনি উপজেলার চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু কলেজে অনার্সে লেখাপড়া করতেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে চন্দ্রা টু শাহিবাবাবাদ আঞ্চলিক সড়কের উপজেলার কালামপুর এপেক্স কারখানার সংলগ্ন ওই কারখানার কভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দম্পতির মধ্যে ঘটনাস্থলেই হাফচা আক্তার মীম নিহত হয়।

গুরুতর আহত হয় তার স্বামী মোতালেব। জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

উল্লেখ্য,গত ২৫ অক্টোবর শুক্রবার ওই দম্পতির বিবাহ সম্পন্ন হয়। সোমবার সকালে উপজেলার সফিপুরের রতনপুর এলাকা থেকে সিনাবহ নানার বাড়ি যাবার উদ্দেশ্যে ওই দম্পতি বের হয়।

কালিয়াকৈর থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন ৯৯৯ লাইনে ফোন পেয়ে ঘটনাস্থলেই পৌঁছানোর আগেই নিহতের পরিবার লাশ নিয়ে বাড়িতে চলে যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com