বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

কলাপাড়া প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৩৬৮ বার

পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার সন্ধা ৭টায় প্রেসক্লাব অডিটরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এস এম মোশারফ হোসেন মিন্টু ও দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দেলওয়ার হোসেন, সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, নেছারউদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক জীবন কুমার মন্ডল, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, অমল মুুুুুুুখার্্জী, মো: এনামুল হক, গোফরান বিশ্বাস পলাশ, নুরুল কবির ঝুনু, জসীম পারভেজ, রিপোর্টার্স ক্লাব সভাপতি এস কে রঞ্জন, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক নুরুল আমিন।

অনুষ্ঠানে কলাপাড়া প্রেসক্লাব সদস্য ও নব নির্বাচিত পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এবং নব নির্বাচিত ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দেলয়ার হোসেনকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

সভা শেষে অতিথিবৃন্দসহ সদস্যরা কেক কেটে প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com