রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

কলাপাড়ায় বেড়িবাঁধের কাজ চলছে ঢিমেতালে

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৭৬ বার

ঝড়-জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বেড়িবাঁধ উচু করার কার্যক্রম শুরু করেছে সরকার।

২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি পানি উনśয়ন বোর্ড কলাপাড়ার তৎকালীন নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান সিরাজ এলজিইডি কলাপাড়ার উপজেলা প্রকৌশলীকে চিঠির মাধ্যমে উক্ত বেড়িবাধের কাজ করার নির্দেশ প্রদান করেন।

 

ইতোমধ্যে ধানখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র গেট থেকে লোন্দা-টিয়াখালী ব্রিজের সংযোগ সড়ক পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার বাঁধের উচ্চতা বৃদ্ধি করা হয়েছে।

তবে কাজের মান নিয়ে প্রশ্ন রয়েছে স্থানীয়দের। অনেক স্থানে বালু দেয়া হচ্ছে মাটির বদলে এবং কান্ট্রি সাইটের স্লোপ ডিজাইন মাফিক করা হচ্ছেনা বলেও অভিযোগ করেছেন।

পানি উন্নয়ন বোর্ডের ৪৮ নম্বর পোল্ডারের অনন্তপাড়া ব্রিজ থেকে লতাচাপলী হয়ে আলীপুর বাজার পর্যন্ত কুয়াকাটাগামী বিকল্প ১২ কিলোমিটার বেড়িবাঁধ এলজিইডি ডিপার্টমেন্ট পাকাকরন করে বহু আগে।

যা এখন খানা-খন্দে একাকার হয়ে গেছে।

ওই সড়ক মেরামত করতে কলাপাড়া এলজিইডি ২০১৮ সালের ২৬ ডিসেম্বর টেন্ডার আহবান করে।

এজন্য ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ১০ কোটি ২৭ লাখ ১১হাজার ১৪০ টাকা। কিন্তু পানি উন্নয়ন বোর্ড অনাপত্তিপত্র না দিয়ে বাঁধের উচ্চতা বৃদ্ধির কথা বলে আপত্তি তোলে।

বন্ধ হয়ে যায় খানা-খন্দে ভরা ১২ কিমি বেড়িবাঁধের কার্পের্টিং এর কাজ। তবে ফের এই কাজ যথা নিয়মে শুরু হবে বলে জানা গেছে। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই বেড়িবাঁধটির উচ্চতা রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক ১৮ মিটার।

যা সাত দশমিক পাঁচ মিটার করা হবে। এজন্য উপকূলীয় বাঁধ উনśয়ন প্রকল্প কাজ চলমান রয়েছে। এ কাজ শেষ হলেই ওই বাঁধের ওপর এলজিইডি পাকাকরন করতে পারবে।

তবে ২০২৩ সালের আগে আর কার্পেটিং করার সুযোগ নেই। ২০২০ সালের জুন মাসে সকল কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজের ধীরগতির কারনে সময়সীমা বাড়ানো হয়েছে ২০২৩ সাল পর্যন্ত। কলাপাড়ার নির্বাহী প্রকৌশলীর অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিন দেখা গেছে, উক্ত অঞ্চলে ৪৮ নম্বর পোল্ডারের ৩৮ কিলোমিটার বেড়িবাঁধের উচ্চতা বৃদ্ধিসহ পৃনরাকৃতিকরনের কাজ শুরু হয়েছে। উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প এ কাজটি করছে।

এডিবির অর্থায়নে ১৪০ কোটি টাকা ব্যয় এ কাজটি করছে কঙ্গম ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন (সিকো)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com