সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ বার

কলাপাড়ায় ঢাকাগামী মহাসড়কের রজপাড়া সিকদারবাড়ি নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইলফলকের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা গেছে মাদ্রাসা ছাত্র আবু সাঈদ (১৭)।

গুরুতর জখম হয়েছে বাইকে থাকা আরোহী জুনায়েদ (১১)। শুক্রবার সন্ধ্যার পরে আনুমানিক সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা দুজনকেই কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন।

এছাড়া অচেতন জুনায়েদকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেছেন। নিহতের বাড়ি উপজেলার ধানখালী গ্রামে। আমতলীর একটি মাদ্রাসার ছাত্র।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com