শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

কলাপাড়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৪৯ বার

স্থানীয় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধানখালী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক জয়নাল মৃধাকে বেধড়ক কুপিয়ে জখম করার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়র তৌহীদুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগ এ সংবাদ সম্মেলন করে। লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগ উপজেলার সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) শেষ বিকেলে উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজারে ধানখালী ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক জয়নাল মৃধা ইফতার সামগ্রী নিয়ে বাড়ি ফেরার সময় ধানখালীর বাসিন্দা মো: শাহাবুদ্দিন হাওলাদারের নেতৃত্বে ২০/২২ জন লোক চাপাতি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় বাধাঁ দিতে গেলে তারা বারেক চৌকিদারকেও কুপিয়ে জখম করে। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক দলীয় কোন্দল এর জের বলে স্বীকার করেছেন।

এব্যাপারে চেয়ারম্যান শাহাজাদা পরভেজ টিনু মৃধা বলেন, ঘটনার দিন আমি শপথ নেয়ার জন্য পটুয়াখালী ছিলাম। এঘটনার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই।

কলাপাড়া থানার ওসি মোঃ জসিম বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com