শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

করোনা টিকা গ্রহণে জনপ্রতিনিধিদের অগ্রাধিকার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৬৪৩ বার
প্রতিকী ছবি

নির্বাচিত জনপ্রতিনিধিদের অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

 

বৃহস্পতিবার (১৫ জুলাই) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ চিঠি পাঠানো হয়।

 

এতে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের আওতায় নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে দেশব্যাপী পাঁচ স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠান (সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ) তৃণমুল পর্যায়ে জনগণকে সেবা দিচ্ছে।

 

কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নিয়োজিত সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৬৭ হাজারের বেশি নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য জীবাণুনাশক স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার, সুরক্ষা সামগ্রী ক্রয় ও বিতরণ, কোভিড ১৯ শনাক্তের জন্য নমুনা সংগ্রহ ও পরীক্ষা, হাত ধোয়ার ব্যবস্থা এবং ত্রাণ বিতরণ করে যাচ্ছেন।

 

চিঠিতে আরও বলা হয়, এছাড়াও জনগণকে করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করাসহ এ কাজে সার্বিক সহায়তা দিচ্ছে। লক্ষ্য করা যাচ্ছে যে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত অনেক জনপ্রতিনিধি এখনও করোনাভাইরাসের ভ্যাকসিন নেননি। সে পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন দেয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com