সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

কম্বলে মোড়ানো ছিলো নবজাতকের লাশ, অতপর…

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৮ বার

পটুয়াখালীর দুমকীতে পরিত্যক্ত ভিটা থেকে কম্বলে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে দুমকি থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের লোহালিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ভিটা থেকে এ নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, লোহালিয়া নদীর পাড়ের স্থানীয় বাসিন্দারা কাপড় দিয়ে মোড়ানো এক নবজাতকের লাশ দেখতে পান। পরে আমাকে জানালে আমি পুলিশকে জানাই।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানিয়েছেন, নদীর পাড় থেকে কম্বলে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা শিশুটিকে রেখে গেছেন বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com