মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

কক্সবাজারে পুকুর থেকে এলজি ও কিরিচ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১০১ বার

ক্সবাজারের পেকুয়া উপজেলায় একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি (লোডেড গান) ও দুটি ধারালো কিরিচ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী এলাকার একটি বাড়ির পেছনের পুকুর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো মৃত নুরুল ইসলামের ছেলে মোকাম্মেল হোসেনের মালিকানাধীন বাড়ির পেছনের একটি পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল। পেকুয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন এনামুলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।

অভিযানকালে বাড়ির মালিক মোকাম্মেল উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযানের পর উদ্ধার হওয়া অস্ত্রসমূহ পেকুয়া থানার এস.আই মো. ছায়েদ-এর কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “অভিযানে একটি দেশীয় তৈরি এলজি ও দুটি কিরিচ উদ্ধার হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com