রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

এমপি হিসেবে শপথ নিলেন শেরীফা কাদের

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৫৫ বার

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন নং-৩৪৫, মহিলা আসন-৪৫-এর শুন্য আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেরীফা কাদের এমপি হিসেবে শপথ নিয়েছেন। আজ বিকেলে ৪টায় সংসদ ভবনের শপথ কক্ষে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

 

শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন শেরীফা কাদের এমপি। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবদুস সবুর আসুদ, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আকতার এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, যুগ্ম কোষাধ্যক্ষ এড. আবু তৈয়ব, সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন, জাতীয় পার্টি লালমনিরহাট জেলার সদস্য সচিব মোঃ জাহিদ হাসান, জাতীয় ছাত্র সমাজ নেতা অর্ণব চৌধুরি, জুবায়ের আহমেদ, সামিউল সোহেগ, জাতীয় সাংস্কৃতিক পার্টির চম্পা মন্ডল ও নাহার ইতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) গেলো ১৩ সেপ্টেম্বর মারা গেলে আসনটি শূন্য ঘোষণা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com