শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

এবার বরিশাল সদরের তালতলী স্পিডবোট ও মাছঘাট কে নিয়ন্ত্রণ করবে ?

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৫ বার
ফাইল ফটো

শেষ সময়ে হাল ধরতে এসে ফেঁসে গেলেন আওয়ামী লীগ নেতা ইটালি শহীদ সহ তার অনুসারীরা।

দীর্ঘ প্রায় অর্ধযুগ মহানগর আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক টুটুলের আওতায় থাকলেও হঠাৎ করে পদ পরিবর্তনের কারণে বর্তমান মেয়রের ও সংসদ সদস্য পানি সম্পদ প্রতি  মন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী শহীদের বাহিনীর হাতে সদর উপজেলা তালতলীর স্পিড বোটঘাট ও মাছ বাজার চলে গেলে এমন রোশনলের পড়তে হয়েছে তাদের।

আগামী ১৫ দিনের মধ্যে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বন্দরে ‘শেখ রাসেল শিশু পার্ক’ এর জমি থেকে আ.লীগ নেতা সহিদুল ইসলামকে মাছ বাজার সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় সরেজমিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার এ আদেশ দেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আ’লীগ নেতা শহিদুল ইসলাম ওরফে ইতালি শহিদ ও তার অনুসারীরা।

সূত্রে জানা গেছে, পার্কের জমিতে অবৈধভাবে মাছের বাজার বসিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের নাম ব্যবহার করে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকা চাঁদা তুলতেন আ.লীগ নেতা শহিদুল ইসলাম। সম্প্রতি বিষয়টি নিয়ে একাধিক পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশ হয়। হঠাৎ ১৭ ফেব্রুয়ারি শনিবার অবৈধ ওই মাছ বাজার উচ্ছেদ করতে যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উচ্ছেদ অভিযানে বাঁধা দিয়ে সময় চায় আ.লীগ নেতা ইতালি শহীদ ও জেলা মৎস্য আরৎদার মালিক সমিতির সম্পাদক নিরব হোসেন টুটুলের ভাই কালু সিকদার।

তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা উচ্ছেদ অভিযান পরিচালনা না করে আগামী ১৫ দিনের মধ্যে শিশু পার্কের জমি থেকে অন্যত্র মাছ বাজার স্থানান্তরের নির্দেশ দেন।

নির্বাহী কর্মকর্তা বলেন, শেখ রাসেল শিশু পার্কের মধ্যে বসানো অবৈধ মাছ বাজার উচ্ছেদ করতে আজ (শনিবার) সকালে গিয়েছিলাম। ঘটনাস্থলে শহিদুল ইসলাম এসে মাছ বাজারটি সরানোর জন্য ১ মাসের সময় দাবি করেন। পরে ১৫ দিনের মধ্যে ওই মাছ বাজার সরিয়ে নিতে বলা হয়েছে।

অভিযুক্ত ইতালি শহিদ বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উচ্ছেদ অভিযানে আমি বা আমার লোকজন কেউ বাঁধা দেইনি। মাছ বাজার সরানোর জন্য ১ মাসের সময় চেয়েছিলাম কিন্তু ১৫ দিন পেয়েছি।

উল্লেখ্য, এক সময় এই বাজারটি নিয়ন্ত্রণ করতেন বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও জেলা মৎস্য আরৎদার মালিক সমিতির সম্পাদক নিরব হোসেন টুটুল ওরফে টুটুল মামা। তার অনুসারী  কালু সিকদার তখন চাঁদা তুলতেন। তার সাথে প্রভাবের কাটিয়ে ব্যবসা করে চলেছিলেন মাস্টার সাহেব মিরাজ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ওলট পালট হয়ে যায়। বাজারটি দখলে নেয় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অনুসারী শহিদুল ইসলাম। আর সড়কের ওপর থাকা বাজারটি নেয় পার্কের মধ্যে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com