মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

একদিনের ব্যবধানে পিস হিসেবে ইলিশ বিক্রি বন্ধ !

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার

রাজশাহীতে ঢাকঢোল পিটিয়ে কাটা ইলিশ বিক্রি করার কথা থাকলেও মাত্র একদিনের মাথায় সেটি বন্ধ হয়ে গিয়েছে। এতে করে নিম্নআয়ের মানুষের মধ্যে একধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে। অনেকে এই কাটা ইলিশ আকারে বিক্রির প্রচার প্রচারণাকে মিডিয়া ট্রায়েল বলছেন।

তবে মাছ বিক্রেতারা বলছেন কাটা ইলিশ বিক্রিতে লোকসান ও চাহিদা কম থাকায় তেমনভাবে ইলিশ মাছ বিক্রি করছেননা তারা।

শুক্রবার সকাল সাড়ে ১০ টা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর দেখে রাজশাহী সাহেব বাজারে ৪ পিস ইলিশমাছ কিনতে এসেছিলেন ব্যবসায়ী মাহবুবুর রহমান।

এ দোকান ও দোকান ঘুরে কাটা মাছ বিক্রি না হাওয়ায় অবশেষে বাজার থেকে ইলিশ মাছ না নিয়ে শূন্য হাতে ব্যাগ নিয়ে ফিরেন মাহবুবুর।

এদিন শুধু মাহবুবুর রহমান নয় তার মত অনেকেই সাপ্তাহিক ছুটির দিনে কয়েক কাটা ইলিশ মাছের স্বাদ নিতে আশা নিয়ে বাজারে এসে হতাশা নিয়ে বাড়িতে ফিরেছেন। একদিনের ব্যবধানে টুকরো করে মাছ বিক্রি বন্ধ হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশও করেছেন।

আজাদ নামে এক ক্রেতা বলেন,গতকাল ফেসবুকে নিউজ দেখে কয়ক পিস ইলিশ মাছ কিনতে এসেছিলাম। কিন্তু বাজার এসে দেখি ভিন্ন চিত্র, পিস মাছ তো দূরের কথা তারা গোটা মাছ কেনার কথা বলছে।

জুয়েল নামে আরেক ক্রেতা জানান, ফেসবুকে পিস মাছ বিক্রি নামে যেগুলো প্রচার প্রচারণা করা আছে সেগুলো সব কিছুই মিডিয়া ট্রায়াল ছাড়া কিছুই না।

তবে সাহেব বাজারের ইলিশ মাছ বিক্রেতারা বলছেন, মাছ কেটে বিক্রিতে লোকসান ও ক্রেতাদের চাহিদা না থাকায় তেমনভাবে মাছ বিক্রি করছেন না তারা।

এদিকে, রাজশাহী ব্যবসায়ী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দর আলী গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে বলেছিলেন, পিস হিসেবে ইলিশ মাছ বিক্রি বিষয়টি মনিটরিং করা হবে। কোন মাছ বিক্রেতা সে নিয়মে মাছ না বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়েছিলেন।

উল্লেখ্য, শুক্রবার রাজশাহীর সাহেব বাজারে আকার অনুযায়ী ইলিশের দাম আলাদাভাবে বিক্রি হচ্ছে ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, ৫০০ গ্রাম ওজনের ইলিশ এক হাজার ১১০০ টাকায়, ৮০০ গ্রাম ওজনের ইলিশ এক হাজার ৭০০ টাকায় এবং এক কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৯০০ টাকা কেজি দরে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com