শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

উজিরপুর থানার ওসি ও পরিদর্শক তদন্তকে প্রত্যাহার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৫৮৬ বার
জিয়া ও মাইনুল

বরিশাল জেলার উজিরপুর উপজেলার একটি হত্যা মামলায় নারী আসামীকে শারিরীক ও যৌন নির্যাতনের অভিযোগে তদন্ত সাপেক্ষে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান ও মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোঃ মাইনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

আজ সোমবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুদীপ্ত সরকার।
তিনি জানান, উজিরপুর মডেল থানা পুলিশের ওই দুই কর্মকর্তাকে প্রশাসনিক কারনে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

 

এরআগে সোমবার সকালে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এ আদেশ জেলা পুলিশ সুপারকে বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

 

ঘটনা সূত্রে, শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় এক নারী আসামীকে রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগের পর রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো।

 

এদিকে,উজিরপুর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ মাইনুল ইসলামের বিরুদ্ধে নারী আসামী‌কে রিমান্ডে নি‌য়ে যৌন নির্যাত‌নের অভিযোগ ওঠার পাশাপাশি দায়িত্ব অবহেলার কারনে উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়।

 

গত ২৬ জুন বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকা থেকে বাসুদেব চক্রবর্তী নামে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ভাই বরুন চক্রবর্তী ওইদিনই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আসামী করা এক নারীকে আসামী করা হলে ওইদিনই তাকে গ্রেফতার করে পুলিশ।

 

পরবর্তীতে থানা পুলিশ আদালতের কাছে রিমান্ড আবেদন করেন। থানা পুলিশের ৫ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে গত ৩০ জুন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলী আদালত নারী আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ২ জুলাই ওই নারীকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে খুড়িয়ে হাটতে দেখে এর কারন জানতে চান আদালত। ওই নারী আদালতের কাছে তাকে শারীরিক এবং যৌন নির্যাতনের অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে। আদালত একজন নারী কনস্টেবল দিয়ে তার দেহ পরীক্ষা করে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ দেখতে পায়।

 

এরপর আদালত ওই নারীকে যথাযথ চিকিৎসা প্রদান এবং তাকে নির্যাতনের বিষয়ে ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে। প‌রিচালক তদন্ত প্রতি‌বেদন জমা দি‌য়ে‌ছেন যা‌তে আঘা‌তের চিহ্নর পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com