রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

উজিরপুরে যুবদলের হামলায় সাংবাদিক সহ পরিবারের ৫ জন আহত

রবিউল ইসলাম রবি, বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ বার

বরিশাল উজিরপুরের সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু ও তার এইচএসসি পরীক্ষার্থী ছেলে তুর্ষ মাহমুদ রাতুল কেসহ তিন ভাই লিটন, মিঠু ও জুয়েলকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে স্থানীয় যুবদলের ক্যাডাররা। যুবদলের দুই ভাই মিজান ও আনিচ ফকিরের নেতৃত্বে দুই দফায় এ হামলা চালায় হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করেছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিকারপুর বন্দরে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক বাচ্চু দৈনিক দেশ রুপান্তর ও স্থানীয় দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার উজিরপুর প্রতিনিধি।

আহত সাংবাদিক বাচ্চু জানান, উজিরপুরের শিকারপুর বাজারের ইজারাদার তিনি।

গত ৫ আগষ্টের পর বাজারের টোল উত্তোলন করতে নিষেধ করে আসছে যুবদল ক্যাডার মিজান ও তার ভাই আনিচ ফকির। পরে সংবাদ মাধ্যমে জানতে পারি, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন, দলের কেউ দখল-চাঁদাবাজিতে জড়িত থাকলে তার রক্ষা নেই। তাই মনে বিশ্বাস ছিল- যুবদলের ২ ভাই বিষয়টি নিয়ে আর অগ্রসর হবে না।

তাই বৃহস্পতিবার হাটের দিন টোল আদায় করতে যায় ছেলে রাতুল। এ সময় মিজান ও আনিচ শিক্ষার্থী রাতুলকে মারধর করে। সন্তানের আহত খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমাকেও মারধর কে। পরবর্তীতে ভাই-ভাতিজার উপর হামলার খবর শুনে ঘটনাস্থলে চাচারা আসলে হামলাকারীরা তাদেরকেও বেদম মারধর করে।

হামলাকারীরা লিটনের পেটের মধ্যে রড ঢুকিয়ে দিয়েছে, জুয়েলের হাত ভেঙ্গে ফেলেছে ও মিঠুর মাথায় আঘাত করেছে। এ হামার ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন সাংবাদিক বাচ্চু।

উজিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাফর আহমেদ বলেন, মারামারি হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com