বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিস‌‌‌ অ্যাওয়ার্ড’র জন্য মনোনিত শিক্ষক মাসুদ রানা 

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৫৫ বার
পাবনা সদর উপজেলার ৫৪ নং ইয়াকুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অর্জন করেছেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (২০১৭) সম্মাননা। বলছি শিক্ষক মাসুদ রানা’র কথা।
গৌরবের সূত্রধর, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক- ২০১৭ হওয়ার পর থেকে পেয়েছেন অনেক সম্মাননা। তবে এবার দেশ ছাড়িয়ে বিশ্ব পরিমণ্ডলে দেশের নাম উজ্জ্বল করছেন। এবার তিনি “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিস‌‌‌ অ্যাওয়ার্ড – ২০২২” এর জন্য মনোনীত হয়েছেন। আগামী ৩০শে নভেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শান্তি নিকেতনে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
বিষয়টি জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে জানানো হচ্ছে শুভেচ্ছা।
শিক্ষক মাসুদ রানা পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামের প্রয়াত মো. আব্দুল খালেক ও মনোয়ারা বেগমের প্রথম সন্তান। তারা চার ভাই- এক বোন সবাই, উচ্চ শিক্ষিত এবং প্রতিষ্ঠিত। তার সহধর্মিণী আজমিরা খাতুনও একজন শিক্ষিকা। তাদের দুই সন্তান রয়েছে।
বিভিন্ন সামাজিক কার্যক্রমেও রয়েছেন ওতোপ্রোতোভাবে জড়িয়ে। পাশাপাশি
প্রাথমিক শিক্ষায় বিভিন্ন বিষয় তুলে ধরে লিখেছে ‘প্রাথমিক শিক্ষার ইতিবৃত্ত ‘, ‘ স্বপ্ন বিলাস’, ‘স্বপ্ন’, ‘কচি পাতায় আগামী সূর্য’ এর মতো কয়েকটি বইও। অন্যান্য সম্মাননার মধ্যে মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২২ অন্যতম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com