মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ঈদগাঁওয়ে খালে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০৭ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা, ঈদগাঁও ইউনিয়নের মধ্যম ভাদিতলা এলাকায় খালের পানিতে ডুবে মরিয়ম নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম ওই এলাকার ফরিদুল হকের কন্যা।

স্থানীয়রা জানান, সোমবার (১৯ মে) দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল।

দীর্ঘ খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খননকৃত ভাদিতলা খাল থেকে ছোট্ট শিশু মরিয়মের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতের পরিবার জানায়, বাড়ির আশপাশে খেলা করতে গিয়ে কোনো একসময় সে খালে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান। তিনি বলেন, আমরা খবর পেয়েছি, একটি শিশু পানিতে পড়ে মারা গেছে। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, এ ধরনের দুর্ঘটনা রোধে খাল, পুকুর ও অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com