শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ইচ্ছেমত অফিস পরিচালনা করছেন সরকারী কর্মকর্তা, উত্তোলন করেন না পতাকাও

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২০২ বার

সরকারি নির্দেশনা অমান্য করে মির্জাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানাননি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম।

এছাড়াও বিভিন্ন দিবসে উত্তোলন করেন না পতাকাও। তবে সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও কেন ছবি এবং পতাকা টানানো হয়না এমন প্রশ্ন করলে তিনি বলেন, “অফিসে এগুলোর প্রয়োজন নেই। আপনাদের কি কি জানার আছে আমি নোট করি আগামীকাল উত্তর দেবো।”

অত্র অফিসের কর্মচারীরা জানান, নিজের ইচ্ছেমত অফিস পরিচালনা করেন তিনি। স্বেচ্ছাচারিতার কারণেই তিনি কারো কথা শুনছেন না।

এই বছরের ২৩ জানুয়ারি যোগদান করে স্থায়ী কার্যালয় ছেড়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে অস্থায়ী কার্যালয়ে অফিসের কার্যক্রম চালাচ্ছেন।

অফিসের কর্মচারীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো এবং পতাকা উত্তোলনের কথা একাধিকবার বললেও তিনি এগুলো কর্ণপাত করেননি।

এদিকে বুধবার (২৯ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে আশ্রাফ প্যালেসের ওই কার্যালয় গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়।

সেখানে দেখা যায়, সে অস্থায়ী কার্যালয়ের নিজ কক্ষে বসে মোবাইলে কথা বলছিলেন। তার সামনের রুমেই বসেন অন্য কর্মচারীরা।

ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানোর নির্দেশনা থাকলেও তার অফিসের কোন কক্ষেই ছবি টানানো হয়নি এবং অফিসের কোথাও দেখা মেলেনি জাতীয় পতাকার।

এ বিষয়ে পটুয়াখালী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা বলেন, কি কারণে তিনি এমনটা করেছেন তা তার কাছে অফিসিয়াল ভাবে জানতে চাওয়া হবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com