বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আশুলিয়ার একটি হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ১

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩৫২ বার

রাজধানীর আশুলিয়ার জামগড়া এলাকায় অজ্ঞাত গলিত মৃতদেহের (কঙ্কাল) পরিচয় উদ্ঘাটন এবং এই হত্যাকান্ডের সাথে জড়িত মূলহোতা মোঃ সাব্বির (২২) সহ ০৩ জনকে বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

 

গত ২৮ আগস্ট দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় একটি ০৫তলা ভবনের ৩য় তলার
রুমে ফ্ল্যাটের গোসলখানার পানির ড্রাম হতে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির লাশ পচে কঙ্কাল হয়ে যাওয়ায় নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নী। এই নির্মম হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

র‌্যাব-১ এর একটি আভিযানিক ল দ্রুততার সাথে ঘটনা স্থান পরির্শন করে এই চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকান্ডের রহস্য
উদ্ঘাটনের একজন সন্দেহভাজন ব্যক্তির নাম ও ঠিকানা জানতে পারে। এরই ধারাবাহিকতায় নাটোর জেলার গুরুাসপুরে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ব্যক্তি মোঃ আনোয়ার হোসেন (২০), পিতা- মোঃ চাঁন প্রমানিক, জেলা- নাটোর বলে নিশ্চিত হয় এবং আরো একই গ্রামে আনোয়ারের প্রতিবেশী ভিকটিম জয়নালকে গত ১৪ আগস্ট থেকে তার বাবা-মা মোবাইল ফোনে যোগাযোগ করতে পারছিল না।

 

নিহত জয়নাল তার গ্রামের প্রতিবেশী আব্দুস সুকুরের ছেলে মোঃ সাব্বির হোসেনের সাথে ঢাকার আশুলিয়ায় একই বাসায় সাবলেটে বসবাস করে।


এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৩১ আগস্ট) র‌্যাব-১ অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহভাজন মোঃ সাব্বির হোসেন (২২), লালমনিরহাট জেলা হতে এবং অপর সন্দেহভাজন মোঃ আনোয়ার হোসেন (২০), এবং মোঃ সুরুজ আলী (১৮) কে মানিকগঞ্ছ জেলা হতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে তারা সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে এবং কঙ্কালপ্রায় গলিত মৃতদেহটি জয়নালের বলে নিশ্চিত করে।

 

ঘটনার বিবরণে জানা যায় যে, আটককৃ মোঃ সাব্বির হোসেন (২২) এবং সাথী (১৭) পরস্পর স্বামী-স্ত্রী। সাব্বির আশুলিয়ার
একটি গার্মেন্টেসে চাকুরী করার সুবাধে তার স্ত্রী সাথীকে নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় গত ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ হতে ইদ্রিস কাজীর ৫ম তলা বাসার ৩য় তলায় ২ রুমের একটি ফ্ল্যাটে স্বপরিবারে ভাড়ায় বসবাস করত।

 

নিহত ভিকটিম জয়নাল (২০) এবং সাব্বির পরস্পর গ্রামের বন্ধু হওয়ায় সে সাব্বিরের ভাড়া বাসায় মে ২০২১ হতে সাবলেট হিসেবে বসবাস করতে থাকে। একই বাসায় বসবাসের ফলে আসামী সাব্বিরের স্ত্রীর সাথে জয়নালের সু-সম্পর্ক তৈরী হয়, যা সাব্বির বিবাহ বহির্ভূত সম্পর্ক হিসেবে সন্দেহ করে। এক পর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। মনোমালিন্যের জের ধরে গত জুন ২০২১ তারিখে সাব্বির তার স্ত্রী সাথীকে শ্বশুর বাড়ি লালমনিরহাটে পাঠিয়ে দেয়।

 

তার স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর সাব্বির জয়নালকে হত্যার পরিকল্পনা করে। হত্যা-পরিকল্পনার অংশ হিসেবে সাব্বির
জয়নালকে চাকুরী দেওয়ার কথা বলে আগস্ট মাসের প্রথম সপ্তাহে পূনরায় তার ভাড়া বাসায় নিয়ে আসে। অতঃপর জয়নালকে হত্যার জন্য সাব্বির পরিকল্পিতভাবে তার গ্রামের বন্ধু আনোয়ার এবং সুরুজকে ঢাকায় নিয়ে আসে।

 

পরবর্তীতে গত ১৪ আগস্ট রাত ১১ টার দিকে জয়নালকে আশুলিয়ার জামগড়া এলাকায় তার ভাড়া বাসায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আনোয়ার এবং সুরুজের সহায়তায় গলাটিপে হত্যা করে। হত্যা করার পর লাশ গুম করার জন্য একটি পানির ড্রামের মধ্যে ভিকটিমের মৃতদেহ রেখে দরজা বন্ধ করে বাসায় তালা দিয়ে তারা সকলে পালিয়ে যায়।

 

জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, তারা টিভি এবং মোবাইল ফোনে অপরাধ সংক্রান্ত বিদেশী সিরিয়াল দেখে এই
হত্যাকান্ডের পরিকল্পনা করে এবং গ্রেফতার এড়ানোর লক্ষ্যে তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রাখে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com