রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

আরো ৭ রোহিঙ্গা নিখোঁজ

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৩০ বার
নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রলারডুবিতে নিখোঁজ আরও ৭ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকাল পর্যন্ত কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে গভীর সমুদ্র ও সন্দ্বীপ উপকূল থেকে এসব রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত ১০টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার শামীমা আক্তার জাহান বিষয়টি নিশ্চিত করেন । তিনি আরও জানান, মঙ্গলবার সারা দিনব্যাপী উদ্ধার অভিযানে সাগর থেকে আরও ৭ জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয় ।
এর আগে  গত দুই দিনের অভিযানে প্রথম দিনে ১টি ও দ্বিতীয় দিনে ৩টি মরদেহ উদ্ধার করে ভাসানচর ক্যাম্পে হস্তান্তর করা হয় । এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় ১১ জনের লাশ উদ্ধার হলো বলেও জানান তিনি।
ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার শামীমা আক্তার জাহান বলেন, কিছুক্ষণ আগে ভাসারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘাট থেকে মরদেহ গুলো বুঝে নিয়েছেন । এরপর ওসির নেতৃত্বে আজ উদ্ধার হওয়া ৭টি মরদেহ বিভিন্ন প্রস্তুতি শেষে দাফন করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে মাছ ধরার ট্রলারে ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় রাত দেড়টার দিকে সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com