শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য

আফগানিস্তানের ক্ষমতায় বসতে যাচ্ছে তালেবানরা

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৮৪ বার
ফাইল ফটো

তালেবান বাহিনীর সিরিজ আক্রমনে কোন ঠাসা হয়ে  পরে আফগানিস্তানে ক্ষমতাশিনরা । ফলে পদত্যাগ করতে যাচ্ছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি।আর্ন্তজাতিক গনমাধ্যমের সূত্রে জানা যায়, প্রায় দুই দশক পর আবারও আফগানিস্তানের ক্ষমতায় বসতে যাচ্ছে তালেবানরা। তালেবান নেতাদের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠকের পর পদত্যাগ করতে যাচ্ছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি।

বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কাবুলে হামলা হবে না, এ শর্তে সমঝোতা হয়েছে তালেবান বাহিনীর সঙ্গে।

 

এর আগে রোববার (১৫ আগস্ট) চারদিক থেকে তালেবানরা রাজধানী কাবুলে ঢুকে পড়ছে— এমন খবর ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট আশরাফ গনি আমেরিকা ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন।

 

এরপরই ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে রাজি হয় আফগান সরকার। শুরু হয় অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া।

 

প্রেসিডেন্টের বাসভবনে অনুষ্ঠিত ৪৫ মিনিটের বৈঠকে নেতৃত্ব দেন তালেবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর। কাতার এবং আমেরিকার কূটনীতিবিদরাও সেখানে ছিলেন। বলা যায়, আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন মোল্লা আবদুল গনি বরাদর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com