মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

আপাতত হচ্ছেনা জেএসসি-জেডিসি পরীক্ষা- শিক্ষামন্ত্রী

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৪০ বার
ফাইল ফটো

করোনার এই মহামারিতে আবারো থমকে গেছে পরিক্ষার সিদ্ধান্তের বিষয়টি। অষ্টম শ্রেনী ও জেডিসি পরিক্ষার সময় অনিশ্চিত বলে সরকারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

তিনি বলেন, চলতি বছরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী। একই সাথে তিনি আরো বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে সংক্ষিপ্ত সিলেবাসে আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার ঘোষণা করা হবে।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, জেএসসি পরীক্ষা নিয়ে এ মুহূর্তে সিদ্ধান্ত নেই। আমরা পরে জানাব।
তিনি আরও বলেন, পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুধু নৈর্ব্যক্তিক বিষয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়া হবে।

 

যদি পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হয় সেক্ষেত্রে পূর্ববর্তী জেএসসি-জেডিসি-এসএসসির ভিত্তিতে এবং অ্যাসাইনমেন্টের ভিত্তিতে এসএসসি-এইচএসসির মূল্যায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com