মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান  

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৪৩ বার

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

( ২৫ আগস্ট) রাতে সোহরাব উদ্দিনের পক্ষে তার ছোট ভাই সিহাব উদ্দিন এই অনুদান প্রদান করেন।

সিহাব উদ্দিন কুষ্টিয়ার একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বজ্রপাত ও মাটির ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক।

আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে অনুদান প্রদান উপলক্ষে জেলা শহর সংলগ্ন হাটশ হরিপুর ইউনিয়নের নতুন সূর্য শিক্ষা নিকেতন বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিহাব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান কুমার, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নূরুন্নবী বাবু প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিহাব উদ্দিন বলেন, ধর্ম ভিন্ন হলেও আমরা সবাই বাংলাদেশি। আল্লাহ সর্বশক্তিমান। তিনি বাংলাদেশের মানুষের চাওয়া পূরণ করেছেন। স্বৈরাচারী শেখ হাসিনার কবল থেকে মুক্ত করেছেন।

তিনি আরও বলেন, আমি হরিপুরবাসীর কাছে কৃতজ্ঞ। তাঁরা আমার বড়ো ভাইকে দুইবার ভোটের মাধ্যমে নির্বাচিত করেছিলেন। সর্বশেষ তিনি আন্দোলনে সকল আহত নিহতের জন্য তিনি দোয়া করেছেন।

প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ স্থানীয় ব্যক্তি বর্গের মুল্যবান বক্তব্য প্রদান পরবর্তীতে ৫ আগষ্ট আন্দোলনে নিহত হাটশ হরিপুরের সন্তান বাবুল ফারাজি, মোঃ আশরাফুল ও বাবু আলীর পরিবার এবং সকল আহতদের মাঝে নগদ অর্থ অনুদান হিসেবে তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com