শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

আটঘরিয়ায় শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

মোঃ জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৭৮২ বার

শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইচ) উদ্যোগে পাবনার আটঘরিয়ায় আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) কার্যালয়ের রোববার কম্পিউটার ল্যাবে ১৫ দিনের কম্পিউটার বেসিক ট্রেনিংয়ের সমাপনী সম্পন্ন হয়েছে।

গত ১৬ জুন থেকে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ইউআইটিআরসিই’ পাবনার আটঘরিয়া কার্যালয়ের সহকারী প্রোগ্রামার নাহিদ রেজার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজান শিপ্রা রানী মন্ডল। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন পাবনা কলেজের উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুক রনি, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন ও বাঁশেরবাদা হাইস্কুলের সহকারী শিক্ষক উম্মে হাবিবা।

 

মাস্টার প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন মাহবুবা খাতুন মায়া, মিনুয়ারা খাতুন প্রমুখ। প্রশিক্ষণের সার্বিক তত্বাবধানে ছিলেন ল্যাব সহকারী মো: খাইরুল ইসলাম। পাবনা সদর, চাটমোহর, আটঘরিয়া, সুজানগর ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার ২৪ জন শিক্ষক এই প্রশিক্ষণ গ্রহণ করেন। শেষে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন পরীক্ষার পর পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com