মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

আটঘরিয়ায় প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩১১ বার
ফাইল ফটো

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এখন সকল মন্দিরে প্রতিমা তৈরীর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আসন্ন দুর্গা পূজাকে ঘিরে পাবনার আটঘরিয়া উপজেলার সর্বত্র একটি উৎসবের আমেজ তৈরী হয়েছে। উপজেলার দেবোত্তর, থানা পাড়া, উত্তরচক, একদন্ত, খিদিরপুর, লক্ষিপুর গোড়রী সার্বজনীন শ্রীশ্রী দূর্গামন্দির ঘুরে এ চিত্র দেখা গেছে।

 

মন্দিরে মন্দিরে এখন চলছে প্রতিমার চূড়ান্তভাবে রংকরার পূর্ব প্রস্তুতি। এ পূর্জা মন্ডপ গুলোতে একাগ্রচিত্রে আপন মনে নিপূন হাতে নিখুঁতভাবে মনের মাধুরী মিশিয়ে কারিগররা ফুটিয়ে তুলেছেন দূর্গা দেবীকে। পূজার দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মন্ডপে মন্ডপে চলছে সাজ সজ্জার কাজ। এ বছর দেবী দুর্গা ঘোটকে আগমন করবেন এবং দোলায় গমন করবেন।

 

আটঘরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরোধ কর্মকার নিরু জানান, আগামী ১১ অক্টোবর রাত থেকে সপ্তমী পূজা শুরুর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব এর মূল অনুষ্ঠান শুরু হবে এবং ১৫ অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে তা শেষ হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

 

আটঘরিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিখিল কুমার সাহা জানান, ১৫টি পূজা মন্ডবে দুর্গা পূজার আয়োজন চলছে। আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ, (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সকল মন্দিরে সুষ্ঠ এবং শান্তিপূর্ন ভাবে দুর্গা পূজা সম্পন্ন করার লক্ষ্যে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

 

যাতে সনাতন ধর্মালম্বীরা নিশ্চিন্তে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দুর্গা পূজার আনন্দ উপভোগ করতে পারে। জানাগেছে, সরকার আনন্দঘন পরিবেশে এ পূজা উদযাপনের লক্ষে প্রতিটি মন্দিরে ৫০০ কেজি চাল বরাদ্দ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com