শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

আটঘরিয়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মোঃ জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২১৫ বার
পাবনার আটঘরিয়া কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার মেলা উপলক্ষ্যে কৃষক র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম।
আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ সজীব আল মারুফ। উপজেলা পরিষদ মাঠে তিনদিন ব্যাপী মেলায় ১৭ স্টল স্থান পায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com